ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 168
৫৮ - ‘নিশ্চয় আল্লাহ তাআলা আদমকে তাঁর আকৃতিতে সৃষ্টি করেছেন’ – এই হাদীসের অর্থ
প্রশ্ন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে, যাতে মুখমণ্ডলকে কদর্য করতে নিষেধ করা হয়েছে এবং (বলা হয়েছে) যে, আল্লাহ তাআলা আদমকে তাঁর আকৃতিতে সৃষ্টি করেছেন। এই হাদীস সম্পর্কে সঠিক আকীদা কী? (১)
উত্তর: হাদীসটি রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত যে তিনি বলেছেন: «যখন তোমাদের কেউ (কাউকে) প্রহার করে, তখন সে যেন মুখমণ্ডলকে বাঁচিয়ে চলে (অর্থাৎ মুখমণ্ডলে আঘাত না করে), কারণ আল্লাহ তাআলা আদমকে তাঁর আকৃতিতে সৃষ্টি করেছেন।» (২)
---
(১) টেপ নং (৮৯) এর দ্বাদশ প্রশ্ন।
(২) মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব, বাবুন নাহয়ি আন দরবিল ওয়াজহি, হাদীস নং ২৬১২।