ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 182
৬৭ - তাসবীহ দানার উপর আল্লাহর সুন্দর নামসমূহ লেখার বিধান
প্রশ্ন: আমার একজন খালা আছেন, তিনি সালাত আদায় করেন এবং সাওম পালন করেন। কিন্তু তিনি 'তাসবীহুল ইউসর' (এক প্রকার তাসবীহ) বিশ্বাস করেন, আর এই তাসবীহের উপর আল্লাহর সুন্দর নামসমূহ লেখা থাকে। এ কারণেই তিনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), কিছু মাশাইখ এবং তার ভাইয়ের কবরের কসম করেন। তাহলে এই ধরনের বিষয়গুলো কি আমাদেরকে তার সাথে দেখা করা বা তিনি যখন আমাদের কাছে আসেন তখন তার সাথে বসা থেকে বিরত রাখবে?
উত্তর: তোমাদের উচিত তাকে নসীহত করা এবং তাকে জানানো যে, এটা জায়েয নয়। কারণ, সে তাসবীহের দানার মধ্যে আল্লাহর নামসমূহ রাখে, এটা আল্লাহর নামসমূহের এক প্রকার অবমাননা। সুতরাং (এটা করা উচিত নয়)।