ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 206
**৮০ - যিম্মী ও মুসতা'মিন কাফিরের প্রতি সদাচরণের বিধান**
**প্রশ্ন:** আমরা - আলহামদুলিল্লাহ - মুসলিম। এবং আমাদের একজন খ্রিস্টান ভাই আছে। তার সাথে পানাহার করা কি জায়েজ হবে, নাকি হবে না? আমাদেরকে উপকৃত করুন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
**উত্তর:** খ্রিস্টান তোমার ভাই নয়, যদি তুমি মুসলিম হও। তবে যদি সে তোমার বংশগত ভাই হয় (অর্থাৎ রক্তসম্পর্কের ভাই)। কাফির তোমার ভাই নয়। আল্লাহ তা'আলা বলেন:
**{নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই।}** (সূরা আল-হুজুরাত: ১০)