الفتاوى

فتاوى نور على الدرب لابن باز

Part 1 | Page 236

92 - قتال علي رضي الله عنه للجن لا أصل له
س: الأخ ع. ع. م. ق، من الجمهورية العربية اليمنية، يسأل ويقول: هل صحيح أن الإمام عليا رضي الله عنه حارب الجن؟ حيث ورد في كتاب غزوات الإمام علي ذلك، وأنه حاربهم حتى أوصلهم الأرض السابعة، ثم ما هو رأيكم في هذا الكتاب؟ (¬1) .
ج: كل هذا لا أصل له، لم يحارب الجن ولم يقع شيء من ذلك، بل هذا باطل، ومن الموضوعات والكذب التي كذبها الناس، وقد نص أبو العباس شيخ الإسلام ابن تيمية على ذلك، وقال: إنه شيء لا أصل له، بل هو من الأباطيل التي كذبها الكذابون.
¬__________
(¬1) السؤال الرابع من الشريط (167) .

ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায

খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 236


৯২ - আলী রাদিয়াল্লাহু আনহু-এর জিনদের সাথে যুদ্ধ: এর কোনো ভিত্তি নেই

প্রশ্ন: ইয়ামেন আরব প্রজাতন্ত্রের ভাই আ. আ. ম. ক. প্রশ্ন করেছেন যে, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু জিনদের সাথে যুদ্ধ করেছিলেন – এটা কি সঠিক? কারণ 'গাযাওয়াতুল ইমাম আলী' নামক কিতাবে এমনটি বর্ণিত আছে, এবং তিনি নাকি তাদের সাথে যুদ্ধ করে সপ্তম জমিন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তারপর এই কিতাব সম্পর্কে আপনার অভিমত কী? (১)

জবাব: এসবের কোনো ভিত্তি নেই। তিনি জিনদের সাথে যুদ্ধ করেননি এবং এমন কোনো ঘটনা ঘটেনি। বরং এটা বাতিল এবং মানুষের বানানো মিথ্যা ও বানোয়াট কথার অন্তর্ভুক্ত। আবু আল-আব্বাস শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহিমাহুল্লাহ) এ বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং বলেছেন: এটা এমন একটি বিষয় যার কোনো ভিত্তি নেই, বরং এটা মিথ্যাবাদীদের বানানো বাতিল কথার অন্তর্ভুক্ত।

_______
(১) ক্যাসেট নং (১৬৭) থেকে চতুর্থ প্রশ্ন।