الفتاوى

فتاوى نور على الدرب لابن باز

Part 1 | Page 344

لا نعرف معانيها، أو بلسان مجهول، أو فيها إثم، وتوسلات منكرة، أما الرقى الشرعية التي ليس فيها منكر فلا بأس أن يرقي أخاه بالآيات، أو بالدعوات الطيبة، وأما التمائم فهي الحجب، لا يجوز تعليقها مطلقا، لا على الرقبة ولا في العضد، ولا في غير ذلك، ويجب إتلافها بإحراقها أو دفنها في أرض طيبة، إذا كانت آيات.

ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায

খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 344


যার অর্থ আমরা জানি না, অথবা যা অপরিচিত ভাষায় লিখিত, অথবা যাতে গুনাহ ও আপত্তিকর (শিরকি) ওসিলা রয়েছে, (এমন রুকইয়াহ জায়েজ নয়)। পক্ষান্তরে, যে শরীয়তসম্মত রুকইয়াহতে কোনো আপত্তিকর বিষয় নেই, তাতে কুরআনের আয়াতসমূহ অথবা উত্তম দু'আসমূহ দ্বারা নিজের ভাইকে রুকইয়াহ করতে কোনো অসুবিধা নেই।

আর তাবিজ-কবচ (তামীমাহ) হলো সেই 'হুজুব' (রক্ষাকবচ), যা কোনোভাবেই ঝুলানো জায়েজ নয়; না গলায়, না বাহুতে, আর না অন্য কোথাও। আর সেগুলোকে ধ্বংস করা ওয়াজিব; পুড়িয়ে ফেলার মাধ্যমে অথবা পবিত্র ভূমিতে দাফন করার মাধ্যমে, যদি সেগুলোতে (কুরআনের) আয়াত থাকে।