ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 368
**১৪৮ - বদনজর দূর করার জন্য তাবীজ ও রক্ষাকবচ ঝুলানো হারাম হওয়া**
**প্রশ্ন:** একজন প্রশ্নকারিণী বলছেন: আমার দাদীর বাড়িতে বেড়াতে গিয়ে আমি দেখি যে তারা দেওয়ালে একটি ছোরা ঝুলিয়ে রাখে; তাদের ধারণা যে এটি হিংসা (বদনজর) প্রতিরোধ করে, এবং আমাদের কাছে এটিকে 'সাবাঈয়ুন' বলা হয়। আমি আমার দাদীকে বুঝিয়েছিলাম যে এটি আল্লাহর সাথে শিরক, এবং একমাত্র আল্লাহর উপরই ভরসা করা ওয়াজিব এবং আমরা অন্য কারো কাছে সাহায্য চাইব না, কিন্তু তিনি আমার উপদেশ গ্রহণ করেননি। কিছুদিন পর, তার অজান্তেই আমি সেটি নিয়ে ভেঙে ফেলেছি। তিনি এখনো জানেন না কে সেটি নিয়েছে। আমি যে এটি করেছি, তা তাকে না জানানোর কারণে কি আমার কোনো গুনাহ হবে? সাথে...