ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 379
১৫৮ - কূপের পানি দ্বারা আরোগ্য লাভের বিধান
প্রশ্ন: কিছু স্থানে এমন পানি আছে, যা সম্পর্কে বলা হয় যে, আল্লাহ তাআলার ইচ্ছায় তা চর্মরোগ নিরাময় করে। এমন স্থানে যাওয়া কি জায়েজ নাকি জায়েজ নয়? (¬1)
উত্তর: যদি কোনো কিছু পরীক্ষিত (কার্যকর) হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। মানুষ যেমন বরকতময় যমযমের পানি গ্রহণ করে, তেমনি এটিও গ্রহণ করা যেতে পারে। সুতরাং, যদি কোনো রোগের চিকিৎসার জন্য পরীক্ষিত কোনো পানি পাওয়া যায়, তাহলে তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই।
¬__________
(¬1) ক্যাসেট নং (৩২৫) থেকে ত্রিশতম প্রশ্ন।