ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 10
২ - আওলিয়াদের কবরসমূহের নিকট যবেহ করার বিধান
**প্রশ্ন:** ইরিত্রিয়া থেকে শ্রোতা ম. স. আ. এর পক্ষ থেকে একটি চিঠি এসেছে। তিনি বলেন: আমাদের দেশে কিছু লোক আওলিয়াদের কবরসমূহের নিকট যবেহ করে। আর যখন আপনি তাদের জিজ্ঞাসা করেন যে, যবেহ কি আল্লাহর জন্য হওয়া ওয়াজিব নয়? এবং তা কি কেবল আল্লাহর জন্যই খালেস হওয়া উচিত নয়? আর এই কাজটি কি শিরক নয়? তখন তারা আপনার কথা শোনে না। তাদের প্রচেষ্টা হলো, সম্ভবত তারা এ বিষয়ে শরীয়তের মতামত শুনবে। আল্লাহ আপনাদের তাওফীক দিন এবং উত্তম প্রতিদান দিন।
**উত্তর:** আল্লাহ ব্যতীত অন্যের জন্য যবেহ করা আল্লাহর সাথে শিরক। তা কবরসমূহের নিকট হোক অথবা কবরসমূহ থেকে দূরে হোক, যদি যবেহ করার মাধ্যমে সৃষ্টিকুলের নৈকট্য লাভের বা নক্ষত্রসমূহের নৈকট্য লাভের নিয়ত করা হয়।
(১) টেপ নং ৩০৭ থেকে দ্বিতীয় প্রশ্ন।