ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 13
৪ - কবরের পাশে যবেহকৃত পশুর গোশত খাওয়ার বিধান
প্রশ্ন: একজন শ্রোতা প্রশ্ন করেছেন: কবরের পাশে যবেহকৃত চতুষ্পদ জন্তু বা ছাগল/ভেড়ার গোশত খাওয়া কি জায়েয? আর এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কবরবাসীর উদ্দেশ্যে যবেহ করেছে। প্রশ্নটির আলোকে আমাদেরকে নির্দেশনা দিন। (১)
উত্তর: যা আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে যবেহ করা হয়, তা খাওয়া যাবে না। তা মৃত (মায়তাহ) বলে গণ্য হবে। যা কবরবাসীর জন্য, অথবা প্রতিমার জন্য, অথবা জিনের জন্য যবেহ করা হয়, তা মৃত (মায়তাহ) বলে গণ্য হবে। তা খাওয়া হালাল নয়। আল্লাহ তাআলা বলেছেন:
(১) ক্যাসেট নং ৪২৮ থেকে নবম প্রশ্ন।