ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 59
২১ - কবরসমূহের জন্য দানকৃত অর্থসম্পদের বিধান
প্রশ্ন: একজন প্রশ্নকারী সম্মানিত শাইখকে জিজ্ঞেস করেন: আওলিয়াদের জন্য মানতকৃত এবং তাদের মাজারের সিন্দুকসমূহে রাখা অর্থসম্পদ সম্পর্কে শরীয়তের বিধান কী? আর এই ওয়ালীর সাথে সম্পর্ক থাকার কারণে এতে কি কারো কোনো অধিকার আছে? (১)
জবাব: এই অর্থসম্পদ যা মৃতদের জন্য মানত করা হয় এবং এর মাধ্যমে তাদের নৈকট্য কামনা করা হয়, এগুলো শিরকী ও বাতিল মানত। আর যে ব্যক্তি তা করে, তার উচিত আল্লাহর কাছে তাওবা করা, তাঁর দিকে প্রত্যাবর্তন করা এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ মানত একটি ইবাদত, যেমন সালাত ও যবেহ। এগুলো সবই ইবাদত। সুতরাং যে ব্যক্তি কবরবাসীদের জন্য, অথবা প্রতিমাসমূহের জন্য, অথবা জিনদের জন্য মানত করে, সে তাদের আহ্বানকারীর মতোই।
______
(১) ক্যাসেট নং ১১৪ থেকে একাদশতম প্রশ্ন।