ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 70
২৪ - আল্লাহ ব্যতীত অন্যের নামে যবেহকৃত পশুর গোশত খাওয়ার বিধান
প্রশ্ন: প্রশ্নকারী জানতে চেয়েছেন যে, আমাদের গ্রামে কারো কোনো বিপদাপদ হলে সে বলে: যদি আল্লাহ আমার থেকে এই বিপদ দূর করে দেন, তাহলে আমি অমুক শায়খের কবরের উপর একটি পশু যবেহ করব। এই যবেহকৃত পশুর গোশত খাওয়া কি জায়েয হবে? আর বিপদ দূর হলে এই নযর পূর্ণ করা কি জায়েয হবে? (১)
উত্তর: নযরের ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে। যদি নযর আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে হয়, যেমন সে বলল: আমার উপর আল্লাহর জন্য ওয়াজিব, যদি আল্লাহ আমার অমুক রোগীকে সুস্থ করে দেন, তাহলে আমি এত এত রাকাত সালাত আদায় করব, অথবা এত এত দিন রোযা রাখব, অথবা এক মাস রোযা রাখব, অথবা এ জাতীয় কিছু, অথবা এত এত টাকা সাদাকা করব – তাহলে এটি আনুগত্যের নযর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের নযর করে, সে যেন তাঁর আনুগত্য করে।” (২) সুতরাং যদি সে বলে: যদি (আল্লাহ) সুস্থ করে দেন...
_______
(১) শায়খ ইবন বাযের টেপ নং ২৫২ থেকে ২৯তম প্রশ্ন।
(২) বুখারী, কিতাবুল আইমানি ওয়ান-নুযূর, বাবুন-নযরি ফিত-ত্বাআহ, হাদীস নং ৬৬৯৬।