ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 85
২৮ - খিদির (আলাইহিস সালাম)-এর কবরের স্থান অজানা থাকার বর্ণনা
প্রশ্ন: আমাদের এখানে একটি স্থান আছে এবং লোকেরা দাবি করে যে, সেখানে খিদির (আলাইহিস সালাম)-এর কবর বিদ্যমান। তারা এই স্থানে আসে এবং তাদের সাথে মোমবাতি ও মিষ্টি নিয়ে আসে। যখন তারা সেখানে প্রবেশ করে, তখন মোমবাতি জ্বালায় এবং এই কবরের কাছে দু'আ ও মান্নত করা শুরু করে। এটা কি বিদআত? (১)
উত্তর: খিদির (আলাইহিস সালাম) অনেক দীর্ঘকাল পূর্বে ইন্তেকাল করেছেন। এবং সঠিক মত হলো, তিনি নবী (আলাইহিস সালাতু ওয়াস সালাম)-এর নবুওয়াত প্রাপ্তির পূর্বেই ইন্তেকাল করেছেন। তিনি একজন নেককার ব্যক্তি ছিলেন। একদল আলেম এই মত পোষণ করেন যে, তিনি একজন নবী ছিলেন, এবং কুরআনের বাহ্যিক অর্থের ভিত্তিতে এটিই অধিকতর সঠিক মত। কিন্তু তাঁর কবর অজানা। তোমাদের কাছে যাকে তাঁর কবর বলা হয়, তা মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। যদি তাঁর কবর জানা যেতও, তবুও সেখানে বাড়াবাড়ি করা, তাঁর জন্য মান্নত করা, আল্লাহ ব্যতীত তাঁকে ডাকা, তাঁর থেকে বরকত চাওয়া, অথবা তার উপর কোনো কিছু নির্মাণ করা জায়েজ হতো না। বরং এটা এক মহা গর্হিত কাজ। বরং খিদির (আলাইহিস সালাম)-এর জন্য মান্নত করা অথবা আল্লাহ ব্যতীত তাঁকে ডাকা শিরকে আকবর (বড় শিরক)-এর অন্তর্ভুক্ত। যেমন নবীরা ও নেককারদেরকে ডাকা এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করা – এ সবই শিরকে আকবর।
__________
(১) ক্যাসেট নং ২৭৪-এর সপ্তম প্রশ্ন।