ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 105
৩৭ - নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কারো কাছে শাফাআত চাওয়ার বিধান
প্রশ্ন: অনেক মানুষ বলে থাকে: 'হে মুহাম্মাদ, শাফাআত!' এটা কি শিরক? আর যদি এটা শিরক হয়, তাহলে তারা কী বলবে? (১)
উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা অন্য কোনো মৃত ব্যক্তির কাছে শাফাআত চাওয়া বৈধ নয়। আহলে ইলমদের (আলেমদের) নিকট এটা শিরকে আকবার (বড় শিরক)। কারণ, তাঁর ইন্তেকালের পর তিনি কোনো কিছুর মালিক নন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা বলেন: {বলো, সমস্ত শাফাআত আল্লাহরই।} (২)
(১) ক্যাসেট নং ৩৫-এর উনিশতম প্রশ্ন।
(২) সূরা আয-যুমার, আয়াত ৪৪।