الفتاوى

فتاوى نور على الدرب لابن باز

Part 2 | Page 128

أما التوسل بجاه النبي أو بحق النبي أو بجاه الأنبياء أو بحق الأنبياء أو بجاه المؤمنين كل هذا غير مشروع، بل هو بدعة. وأما حديث أن تتوسل بمحمد وبحق محمد فهذا حديث موضوع غير صحيح، بل نبه العلماء على أنه موضوع لا صحة له ولا أساس له.

ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায

খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 128


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দিয়ে অথবা তাঁর অধিকার দিয়ে, কিংবা অন্যান্য নবীদের মর্যাদা দিয়ে অথবা তাঁদের অধিকার দিয়ে, অথবা মুমিনদের মর্যাদা দিয়ে তাওয়াসসুল করা – এই সব কিছুই শরীয়তসম্মত নয়, বরং তা বিদআত।

আর যে হাদীসে বলা হয়েছে যে, তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে এবং মুহাম্মাদের অধিকার দিয়ে তাওয়াসসুল করো – এই হাদীসটি মাওযূ' (জাল), সহীহ নয়। বরং উলামায়ে কেরাম স্পষ্ট করে বলেছেন যে, এটি মাওযূ' এবং এর কোনো বিশুদ্ধতা বা ভিত্তি নেই।