ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 147
৫১ - রমজানের বরকতের মাধ্যমে তাওয়াসসুলের বিধান
প্রশ্ন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 'জাহ' (মর্যাদা)-এর মাধ্যমে এবং রমজানের বরকতের মাধ্যমে তাওয়াসসুল করার বিধান কী? (১)
উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 'জাহ' (মর্যাদা)-এর মাধ্যমে তাওয়াসসুল করা বিদআত। যদি কেউ তাওয়াসসুল করতে চায়, তবে সে বলবে: 'হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার নবীর প্রতি আমার ঈমানের মাধ্যমে এবং তাঁর প্রতি আমার ভালোবাসার মাধ্যমে প্রার্থনা করি।' এটা উত্তম, এটা একটি শরীয়তসম্মত মাধ্যম।
---
(১) ক্যাসেট নং ৪০৫ থেকে নেওয়া ত্রিশতম প্রশ্ন।