ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 148
৫২ - কুরআনুল কারীম দ্বারা তাওয়াসসুলের বিধান
প্রশ্ন: রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদা দ্বারা, অথবা কুরআনের মর্যাদা দ্বারা, অথবা ইনজীল ও তাওরাতের মর্যাদা দ্বারা, অথবা রমযানের মর্যাদা দ্বারা, অথবা নেককার লোকদের মর্যাদা দ্বারা দোয়া করা কি জায়েয? (১)
উত্তর: কোনো মুসলিমের জন্য অমুকের মর্যাদা দ্বারা, অথবা অমুকের অধিকার দ্বারা তাওয়াসসুল করে দোয়া করা উচিত নয়। যেমন নবীদের মর্যাদা, অথবা নেককারদের মর্যাদা, অথবা নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদা, অথবা জিবরাঈল আলাইহিস সালাম-এর মর্যাদা, অথবা অমুকের অধিকার দ্বারা। আহলে ইলমদের (আলেমদের) অধিকাংশের নিকট এটি শরীয়তসম্মত নয়। বরং এটি বিদআতসমূহের অন্তর্ভুক্ত এবং শিরকের মাধ্যমসমূহের অন্তর্ভুক্ত।
তবে কুরআনুল কারীম দ্বারা তাওয়াসসুলের ক্ষেত্রে, যদি সে বলে: আমি আপনার কাছে চাই...
______
(১) ১৫২ নং ক্যাসেটের নবম প্রশ্ন।