الفتاوى

فتاوى نور على الدرب لابن باز

Part 2 | Page 178

هذا مناسب وأنه مستحب يكون بدعة، ما كان يفعل إلا مع النبي خاصة، هذا لا يجوز إلا مع النبي خاصة لأنه أقرهم على التبرك بوضوئه، وبشعره وبعرقه عليه الصلاة والسلام؛ لأن الله جعله مباركا، أما غيره فلا، ولهذا لم يفعله الصحابة مع الصديق، ولا مع عمر، ولا مع عثمان، ولا مع علي ولا مع غيرهم، لعلمهم أن هذا خاص بالرسول صلى الله عليه وسلم دون غيره: التبرك بشعره، التبرك بعرقه وبوضوئه هذا خاص به صلى الله عليه وسلم، أما غيره فبدعة لا يجوز، وإذا اعتقد أنه يحصل له البركة من هذا الشخص صار كفرا أكبر، نسأل الله العافية.

ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায

খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 178


এই বিষয়ে (কথা বলা) উপযুক্ত। আর (নবী ব্যতীত অন্য কারো ব্যক্তিগত জিনিস থেকে বরকত অন্বেষণকে) মুস্তাহাব মনে করা বিদআত। এটি (অর্থাৎ ব্যক্তিগত জিনিস থেকে বরকত অন্বেষণ) কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নির্দিষ্ট ছিল। এটি কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই জায়েজ ছিল, কারণ তিনি তাঁর ওযুর পানি, চুল এবং ঘাম থেকে বরকত অন্বেষণ করার ব্যাপারে সাহাবীদেরকে অনুমোদন দিয়েছিলেন – তাঁর উপর সালাত ও সালাম বর্ষিত হোক। কারণ আল্লাহ তাআলা তাঁকে বরকতময় করেছিলেন। কিন্তু অন্য কারো ক্ষেত্রে তা জায়েজ নয়। আর এ কারণেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আবু বকর আস-সিদ্দিক, উমার, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম বা অন্য কারো সাথে এমনটি করেননি। কারণ তাঁরা জানতেন যে, এটি (অর্থাৎ ব্যক্তিগত জিনিস থেকে বরকত অন্বেষণ) কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নির্দিষ্ট, অন্য কারো সাথে নয়। তাঁর চুল, তাঁর ঘাম এবং তাঁর ওযুর পানি থেকে বরকত অন্বেষণ করা – এটি কেবল তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাথেই নির্দিষ্ট। কিন্তু অন্য কারো ক্ষেত্রে তা বিদআত এবং জায়েজ নয়। আর যদি কেউ বিশ্বাস করে যে, এই ব্যক্তির (নবী ব্যতীত অন্য কারো) মাধ্যমে সে বরকত লাভ করবে, তবে তা বড় কুফর (কুফর আকবার) হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করি।