ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 77
২২ - তাওহীদকে পূর্ণতা দানের ব্যাখ্যা
প্রশ্ন: মুসলিম কীভাবে তাওহীদকে পূর্ণতা দান করবে? (¬1)
উত্তর: সে গুনাহ ও শিরকের মাধ্যমসমূহ পরিহার করার মাধ্যমে তাওহীদকে পূর্ণতা দান করবে। সে শিরকের মাধ্যমসমূহ থেকে এবং গুনাহসমূহ থেকে সতর্ক থাকবে। এটিই তাওহীদকে পূর্ণতা দানের অংশ। শিরক, বিদআত ও গুনাহের অপবিত্রতা থেকে তাওহীদকে মুক্ত ও পরিচ্ছন্ন করাই হলো এর পূর্ণতা দান। গুনাহ, বিদআত ও শিরকের মাধ্যমসমূহ থেকে সতর্ক থাকাই হলো এই পূর্ণতা দান।
(¬1) ৪২৮ নং ক্যাসেটের দশম প্রশ্ন।