ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 138
৪৬ - যাকে প্রশ্ন করা হয়: আল্লাহ কোথায়? তার উপর যা ওয়াজিব তার বর্ণনা।
প্রশ্ন: কিছু লোক যখন তাদের জিজ্ঞাসা করা হয়, আল্লাহ কোথায়? তখন তারা বলে: তিনি সব জায়গায় আছেন। শরয়ী দলীল অনুযায়ী এর সঠিক উত্তর কী? (১)
উত্তর: যাকে প্রশ্ন করা হয়: আল্লাহ কোথায়? তার উপর ওয়াজিব হলো সেভাবে উত্তর দেওয়া, যেভাবে দাসীটি উত্তর দিয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একটি দাসীকে আনা হয়েছিল, যার মালিক চাচ্ছিল...
---
(১) শায়খ ইবন বায রহিমাহুল্লাহ-এর ৩৮৯ নং ক্যাসেটের প্রথম প্রশ্ন।