ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 18
৩ - ইসলামের দ্বীনের স্তরসমূহ বর্ণনা
প্রশ্ন: রিয়াদের একজন শ্রোতা জানতে চেয়েছেন যে, দ্বীনের স্তরসমূহ কী কী এবং প্রতিটি স্তরের স্তম্ভগুলো কী কী? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
উত্তর: এর স্তর তিনটি: ইসলাম, ঈমান এবং ইহসান। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করেছেন।
প্রথম স্তর: ইসলাম; এটি সাধারণ স্তর। এর স্তম্ভ পাঁচটি: এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল; সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের সাওম পালন করা এবং বাইতুল্লাহর হজ্ব করা। আল্লাহ যা কিছু শরীয়তসম্মত করেছেন, তার প্রতিটি আমলই ইসলামের অন্তর্ভুক্ত।