الفتاوى

فتاوى نور على الدرب لابن باز

Part 1 | Page 19

والمرتبة الثانية: الإيمان: وأركانها ستة: أن تؤمن بالله، وملائكته، وكتبه، ورسله، واليوم الآخر، وبالقدر خيره وشره.
المرتبة الثالثة: الإحسان؛ وهو ركن واحد، ومعناه: أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك.
وجميع الأعمال الصالحة داخلة في الإسلام والإيمان، فإذا جمع المؤمن بين الأعمال كلها الظاهرة والباطنة صار مسلما مؤمنا، وإذا عبد الله كأنه يراه، فإن لم يكن يراه فإنه يراه، صار مسلما مؤمنا محسنا نسأل الله للجميع التوفيق.
***

ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায

খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 19


দ্বিতীয় স্তর হলো: ঈমান। এর স্তম্ভ ছয়টি: আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি, আখিরাতের দিনের প্রতি এবং তাকদীরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।

তৃতীয় স্তর হলো: ইহসান। এটি একটি মাত্র স্তম্ভ, এবং এর অর্থ হলো: তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাঁকে দেখছো; যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে (মনে রাখবে) তিনি তোমাকে দেখছেন।

সকল নেক আমল ইসলাম ও ঈমানের অন্তর্ভুক্ত। যখন কোনো মুমিন সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য আমল একত্রিত করে (অর্থাৎ পালন করে), তখন সে মুসলিম ও মুমিন হয়। আর যখন সে এমনভাবে আল্লাহর ইবাদত করে যেন সে তাঁকে দেখছে; যদি সে তাঁকে দেখতে না পায়, তবে (মনে রাখবে) তিনি তাকে দেখছেন, তখন সে মুসলিম, মুমিন ও মুহসিন হয়। আমরা সকলের জন্য আল্লাহর কাছে তাওফীক্ব (সফলতা) কামনা করি।