ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 19
**৪ - সহীহ আকীদা হলো দ্বীনের মূল এবং মিল্লাতের ভিত্তি**
**প্রশ্ন:** আবিসিনিয়া (ইথিওপিয়া) থেকে আগত ভাই স. আ. ম. ল., যিনি জেদ্দা শহরে বসবাস করছেন, প্রশ্ন করেছেন এবং বলেছেন: আমি আমার দেশ আবিসিনিয়াতে কিছু দ্বীনি জ্ঞান অর্জন করেছি, কিন্তু আমি সেগুলোর বিশুদ্ধতা সম্পর্কে অবগত নই, বিশেষ করে আকীদা সংক্রান্ত বিষয়ে। কারণ সেগুলোর মধ্যে কিছু সুফি ভ্রান্ত ধারণা মিশ্রিত ছিল। এই দেশে আসার পর আমি তা উপলব্ধি করতে পেরেছি। আমি আপনার দিকনির্দেশনা কামনা করছি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন (¬১)।
**উত্তর:** আকীদা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর এটি দ্বীনের মূল এবং মিল্লাতের ভিত্তি। আর এটিই সেই বিষয় যা দিয়ে রাসূলগণ (আলাইহিমুস সালাতু ওয়াস সালাম) তাঁদের উম্মতদেরকে আহ্বান শুরু করেছিলেন, এবং আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)ও এটি দিয়েই শুরু করেছিলেন।
---
(¬১) ক্যাসেট নং (১৬৫) থেকে পনেরোতম প্রশ্ন।