ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 276
১০৩ - শিরকের কিছু প্রকারের বর্ণনা যা জাহান্নামে চিরস্থায়ীত্ব আবশ্যক করে
প্রশ্ন: আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি বলেন: কোন আমল বা কবীরা গুনাহ মানুষকে জাহান্নামে চিরস্থায়ী করবে? আর এটা কি সত্য যে, প্রত্যেক অমুসলিম জান্নাতে প্রবেশ করবে না এবং সে জাহান্নামে চিরস্থায়ী হবে? (১)
উত্তর: হ্যাঁ, যেসব আমল জাহান্নামে চিরস্থায়ীত্ব আবশ্যক করে, চিরকালের জন্য, তা হলো কুফরের আমল। যে ব্যক্তি মহান আল্লাহ তা'আলার সাথে কুফরী অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে চিরস্থায়ী হবে, চিরকালের জন্য। যেমন ইহুদি, খ্রিস্টান এবং কমিউনিস্টরা, অনুরূপভাবে যে ব্যক্তিই কুফরী কাজ করবে।
__________
(১) ১৪৭ নং ক্যাসেটের সতেরোতম প্রশ্ন।