ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 336
128 - নির্জনতা ব্যতীত নারীর উপর রুকইয়াহ করার বিধান
প্র: প্রশ্নকারী বলেন: কোনো নারী মৃগী রোগী হলে অথবা সাপ বা বিচ্ছু দ্বারা দংশিত হলে, তার উপর রুকইয়াহ করা এবং ফুঁক দেওয়া কি জায়েয হবে, যখন সেখানে একদল নারী উপস্থিত থাকে এবং কোনো মাহরাম পুরুষ না থাকে? (¬1)
উ: হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, যদি নির্জনতা না হয়। যদি তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত থাকে, যেমন তার বাবা, ভাই অথবা অন্য কোনো নারী। উদ্দেশ্য হলো, নির্জনতা যেন না হয়; তাদের সাথে তৃতীয় একজন বা তার বেশি লোক থাকবে। তাহলে কোনো সমস্যা নেই। আর উপস্থিত নারীরা মাহরাম হওয়া শর্ত নয়। মাহরাম কেবল সফরের ক্ষেত্রে শর্ত।
¬__________
(¬1) শায়খ ইবন বায রহিমাহুল্লাহ-এর (৩৩১) নং ক্যাসেটের নবম প্রশ্ন।