ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 346
১৩৫ - কুরআন থেকে তাবিজ ঝুলানোর বিধান
প্রশ্ন: কাগজ (তাবিজ) পরিধান করা কি জায়েজ? যা একটি সাধারণ খাতার পাতা, এবং যার উপর যিনি লিখে দেন তিনি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা এবং মুআওয়িযাতাইন (সূরা ফালাক ও সূরা নাস) লিখেন? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। (¬১)
উত্তর: তাবিজ ঝুলানো জায়েজ নয়, তা কাগজ হোক বা কাপড় হোক বা অন্য কিছু। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেননি এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি নির্দেশনাও দেননি।
__________
(¬১) ৩৩৫ নং ক্যাসেটের একুশতম প্রশ্ন।