ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 374
১৫২ - রিজিক আকর্ষণের জন্য কুরআনের কিছু আয়াত লেখার বিধান
প্রশ্ন: প্রশ্নকারী বলেন: আমার একজন খালা আছেন যিনি বাজারে ব্যবসা করেন। তিনি এমন কিছু লোকের কাছে গিয়েছিলেন যারা মানুষের জন্য কুরআন লিখে দেয় এবং বলে: এটি রিজিক আকর্ষণ করে ও বেচাকেনা বৃদ্ধি করে। তারা তার জন্য একটি কাগজে কুরআনের আয়াত লিখে দিয়েছে এবং তাকে বলেছে: এটি সম্পদ ও রিজিকের জন্য একটি কাগজ। এটি কি সঠিক নাকি ভুল? (১)
উত্তর: এটি সঠিক নয়, এটি ভুল। এমন কাজ করা জায়েজ নয় এবং এর প্রবক্তাকে বিশ্বাস করাও জায়েজ নয়। বরং এটি গর্হিত কাজ ও বিদআতের অন্তর্ভুক্ত।
(১) ১৮১ নম্বর ক্যাসেটের আট নম্বর প্রশ্ন।