ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 45
১৭ - ইমামগণ ও সাহাবীগণের উদ্দেশ্যে পশু উৎসর্গ করার মান্নতের বিধান
প্রশ্ন: কিছু লোক ইমামগণ ও সাহাবীগণের উদ্দেশ্যে পশু উৎসর্গ করা বা অন্য কিছুর মান্নত করে থাকে। এটা কি জায়েজ? আর তাদের জন্য কি এই মান্নতের জিনিসপত্র গ্রহণ করা সঠিক? অনুগ্রহ করে আমাদের অবহিত করুন। (১)
উত্তর: যে সকল মান্নত ও পশু উৎসর্গ মৃত ব্যক্তি, নবীগণ বা অন্য কারো উদ্দেশ্যে করা হয়, এই ধরনের মান্নত ও পশু উৎসর্গ শিরকী হারাম কাজসমূহের অন্তর্ভুক্ত। যেমন, আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে পশু, মোমবাতি, সাদাকা বা এ জাতীয় অন্য কিছু মান্নত করা। মান্নত যার উদ্দেশ্যে করা হয়েছে, তিনি নবী হোন বা ওলী হোন (তাতে কোনো পার্থক্য নেই)।
(১) ক্যাসেট নং ২৭ থেকে অষ্টম প্রশ্ন।