ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 81
**২৭ - নবী ও রাসূলের মধ্যে পার্থক্য**
**প্রশ্ন:** নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কী? (১)
**উত্তর:** উলামায়ে কেরামের নিকট প্রসিদ্ধ মত হলো, নবী হলেন তিনি, যার প্রতি শরীয়তসহ ওয়াহী নাযিল করা হয়, কিন্তু তাকে মানুষের কাছে তা পৌঁছানোর (তাবলীগ করার) নির্দেশ দেওয়া হয় না। তার প্রতি ওয়াহী করা হয় যে, তিনি যেন এটা করেন, ওটা করেন, এভাবে সালাত আদায় করেন এবং এভাবে সাওম পালন করেন, কিন্তু তাকে তাবলীগের নির্দেশ দেওয়া হয় না। এঁকেই নবী বলা হয়।
আর যখন তাকে তাবলীগের নির্দেশ দেওয়া হয় যে, তিনি যেন মানুষের কাছে তা পৌঁছান, তখন তিনি নবী ও রাসূল উভয়ই হয়ে যান। যেমন আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা (আলাইহিস সালাম) এবং ঈসা (আলাইহিস সালাম)।
---
**পাদটীকা:**
(১) টেপ নং (২২১) এর চতুর্থ প্রশ্ন।