الفتاوى

فتاوى نور على الدرب لابن باز

Part 1 | Page 83

فالرسول هو الذي يؤمر بالتبليغ، يوحى إليه ويؤمر بتبليغ الناس ودعوتهم، كمحمد صلى الله عليه وسلم، وموسى وعيسى وداود وسليمان ونوح، ونحوهم، والنبي هو الذي يوحى إليه بشرع ولكن لا يؤمر بالتبليغ، ككثير من أنبياء بني إسرائيل، أوحي إليهم ولم يؤمروا بالتبليغ، ولكن لأنفسهم.

ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায

খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 83


সুতরাং, রাসূল হলেন তিনি, যাকে তাবলীগ (প্রচার) করার নির্দেশ দেওয়া হয়। তাঁর প্রতি ওহী নাযিল করা হয় এবং তাঁকে মানুষের কাছে তা পৌঁছে দিতে ও তাদের দাওয়াত দিতে নির্দেশ দেওয়া হয়। যেমন: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা, ঈসা, দাউদ, সুলাইমান, নূহ আলাইহিমুস সালাম এবং তাঁদের মতো অন্যান্য নবীগণ।

আর নবী হলেন তিনি, যার প্রতি শরীয়তসহ ওহী নাযিল করা হয়, কিন্তু তাঁকে তাবলীগ করার নির্দেশ দেওয়া হয় না। বনী ইসরাঈলের অনেক নবীর মতো, যাঁদের প্রতি ওহী নাযিল হয়েছিল কিন্তু তাঁদেরকে তাবলীগ করার নির্দেশ দেওয়া হয়নি, বরং তাঁদের নিজেদের জন্য (আমল করার জন্য)।