ফাতাওয়া নুরুন আলাদ দারব লি-ইবনু বায
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 83
২৮ - মানুষের মূল বানর – এ কথা বাতিল
প্রশ্ন: আমি সবসময় পড়ি এবং শুনি যে, মানুষ শুরুতে বানর ছিল, তারপর বিভিন্ন পর্যায় অতিক্রম করে আজকের পরিচিত সাধারণ মানুষে রূপান্তরিত হয়েছে। এটা কি যুক্তিসঙ্গত নাকি নয়? আর বানরের উপাদান, অর্থাৎ তার শারীরিক গঠনের উপাদান কি মানুষের শারীরিক গঠনের উপাদানের মতোই? আমাদেরকে উপকৃত করুন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। (১)
জবাব: প্রশ্নকারী যে কথা উল্লেখ করেছেন, তা একটি আপত্তিকর ও বাতিল কথা। এবং তা মহান আল্লাহর কিতাব, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং উম্মতের সালাফদের ইজমার পরিপন্থী। এই কথাটি তথাকথিত ডারউইন নামক ব্যক্তির মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে, আর সে যা বলেছে, তাতে মিথ্যাবাদী।
বরং মানুষের মূল হলো সেই মানুষই, যা তার পরিচিত অবস্থায় রয়েছে; তার মূল বানরও নয়, অন্য কোনো প্রাণীও নয়। বরং সে একজন সুঠাম, বুদ্ধিমান মানুষ, যাকে আল্লাহ মাটি থেকে, অর্থাৎ ধুলো থেকে সৃষ্টি করেছেন। আর তিনিই আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাঁকে মাটি থেকে সৃষ্টি করেছেন, যেমন তিনি বলেছেন:
(১) ১৪০ নং ক্যাসেটের প্রথম প্রশ্ন।